ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রী শাহে আলম ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দিশা পাটানির বাড়িতে গুলি: অভিযুক্তরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন
দিশা পাটানির বাড়িতে গুলি: অভিযুক্তরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ভারতের দিল্লি লাগোয়া গাজিয়াবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি।


স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, নিহতরা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ দল এই অভিযান চালায়।

 

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দুর্বৃত্তদের তারা ঘিরে ফেলেছিল। এই অবস্থায় তারা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়। এসময় ওই দু’জন আহত হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। 


 
ওই দু’জনের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছিল। জানা গেছে, নিহত দুই গ্যাং সদস্যের নাম রবীন্দ ওরফে কাল্লু এবং অরুণ। দু’জনই হরিয়ানার বাসিন্দা। 
 

 
এসটিএফ জানিয়েছে, অভিযুক্তরা গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় তাদের খুঁজছিল পুলিশ।
 
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিশা পাটানির বাড়ির বাইরে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়েছিল দুই মোটরবাইক আরোহী। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং। 
 
আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করেছিলেন দিশার বোন খুশবু পাটানি। এরপরই গ্যাংস্টার রোহিত গোদরা, ‘আধ্যাত্মিক গুরুর অপমানের জবাব দেয়া হবে’ বলে হুমকি দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কমেন্ট বক্স
দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী