ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দিশা পাটানির বাড়িতে গুলি: অভিযুক্তরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন
দিশা পাটানির বাড়িতে গুলি: অভিযুক্তরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ভারতের দিল্লি লাগোয়া গাজিয়াবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি।


স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, নিহতরা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ দল এই অভিযান চালায়।

 

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দুর্বৃত্তদের তারা ঘিরে ফেলেছিল। এই অবস্থায় তারা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়। এসময় ওই দু’জন আহত হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। 


 
ওই দু’জনের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছিল। জানা গেছে, নিহত দুই গ্যাং সদস্যের নাম রবীন্দ ওরফে কাল্লু এবং অরুণ। দু’জনই হরিয়ানার বাসিন্দা। 
 

 
এসটিএফ জানিয়েছে, অভিযুক্তরা গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় তাদের খুঁজছিল পুলিশ।
 
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিশা পাটানির বাড়ির বাইরে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়েছিল দুই মোটরবাইক আরোহী। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং। 
 
আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করেছিলেন দিশার বোন খুশবু পাটানি। এরপরই গ্যাংস্টার রোহিত গোদরা, ‘আধ্যাত্মিক গুরুর অপমানের জবাব দেয়া হবে’ বলে হুমকি দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী