ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

শিশু সিরাজের ইউটিউব আয়ে গ্রামে গড়ে উঠলো আধুনিক স্কুল

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:১০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:১০:১৯ পূর্বাহ্ন
শিশু সিরাজের ইউটিউব আয়ে গ্রামে গড়ে উঠলো আধুনিক স্কুল
পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের এক দুর্গম গ্রাম থেকে উঠে আসা জনপ্রিয় শিশু ইউটিউবার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকান শুধু ডিজিটাল দুনিয়ায় খ্যাতি অর্জনেই থেমে থাকেননি, তারা নিজেদের আয়ের অর্থ ব্যয় করছেন সমাজ উন্নয়নে। বিশেষ করে গ্রামের জরাজীর্ণ একটি স্কুলকে আধুনিক রূপে গড়ে তুলেছেন তারা। এখন সেই স্কুলের নাম ‘জাকি একাডেমি’।





সিরাজ ও মুসকান তাদের ইউটিউব চ্যানেলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সহজ-সরল জীবনের চিত্র তুলে ধরে অর্জন করেছেন লাখো দর্শকের ভালোবাসা। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা গঠনমূলক একটি পদক্ষেপ নেন—নিজ গ্রামের শিশুদের জন্য একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি।




সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানান, স্কুলটির পূর্ববর্তী অবস্থা ছিল বেশ করুণ। শিশুদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হতো, অনেকের পায়ে ছিল না জুতো, কারও ছিল না ইউনিফর্ম। মৌলিক কোনো সুবিধা ছিল না।তিনি আরও জানান, সেই সময় তিনি পরিবার নিয়ে ইসলামাবাদে চলে যাওয়ার কথাও চিন্তা করেছিলেন। তবে সিদ্ধান্ত নিয়ে নিজ গ্রামে থেকে গেছেন।





সিরাজের ইউটিউব আয়ের একটি বড় অংশ দিয়ে শুরু হয় স্কুল উন্নয়নের কাজ। তবে এই মহৎ উদ্যোগে একা ছিলেন না তারা। পাশে দাঁড়ান দাতা ফৌজিয়া জাকি ও তাঁর ভাতিজি জেহরা জাইদি। স্কুলটির জন্য জমি কেনা থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সমস্ত ব্যয়ভার তারা বহন করেন। এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ রূপে গড়ে উঠে ‘জাকি একাডেমি’ নামের এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান।






সাম্প্রতিক এক ভিডিও বার্তায় সিরাজ বলেন, ‘যে কাজই করুন, নিয়ত পরিষ্কার রাখুন। আল্লাহ সফলতা দেবেন। তবে সব সময় মনে রাখবেন, অন্যদের জন্য কিছুটা হলেও সহজ বা ভালো কিছু করতে হবে।’বর্তমানে এই স্কুলে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, মানসম্মত শিক্ষার সুবিধা, কম্পিউটার ল্যাব, ক্যানটিন, খেলাধুলার মাঠ ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ।২০২৪ সালের শুরুর দিকে সিরাজ ভাইরাল হয়ে ওঠে তার মজার ভিডিওগুলো দিয়ে। যেখানে দেখা যায় সে গ্রামের রাস্তায় হাঁটছে, ছাগলের সঙ্গে খেলছে, উৎসব উদযাপন করছে এবং সহজ-সরল কথায় তার দিনলিপি বলছে। তার ভাঙা উর্দু, হাসিমুখ ও নিষ্পাপ গল্প বলার ভঙ্গিমা খুব অল্প সময়েই তাকে জনপ্রিয় করে তোলে।






বর্তমানে সিরাজের ইনস্টাগ্রামে ২২ লাখ, ফেসবুকে ২৪ লাখ ও ইউটিউবে ১৮ লাখ ফলোয়ার রয়েছে।






সূত্র: গালফ নিউজ

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল