ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

এআই তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:১২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:১২:৪৮ পূর্বাহ্ন
এআই তৈরির নির্দেশ দিলেন কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি আক্রমণাত্মক ড্রোনের পরীক্ষা তদারকি করেছেন এবং এই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদারের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন উড়ছে এবং একটি নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করছে।এক প্রতিবেদনে বলা হয়, এই মহড়ায় ‘কুমসং সিরিজের ট্যাকটিক্যাল অ্যাটাক ড্রো চমৎকার যুদ্ধক্ষমতা প্রদর্শন করেছে এবং এতে কিম গভীর সন্তোষ প্রকাশ করেছেন।কিম বলেন, ড্রোন এখন একটি মূল সামরিক সম্পদে পরিণত হয়েছে এবং এটি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের শীর্ষ অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।






তিনি নতুনভাবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত উন্নয়নের পাশাপাশি ড্রোন উৎপাদন সক্ষমতা বিস্তারের ও শক্তিশালীকরণের নির্দেশ দিয়েছেন।সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন, কিম জং উন ড্রোন প্রযুক্তিকে বিশ্বশক্তি হিসেবে অবস্থান তৈরি করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছেন।উত্তর কোরিয়া প্রথম আক্রমণাত্মক ড্রোন উন্মোচন করে গত বছর এবং বিশেষজ্ঞরা বলছেন, এই সক্ষমতা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান জোটের ইঙ্গিত হতে পারে।






বিশ্লেষকরা আরও বলছেন, যেসব উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, তারা আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে—বিশেষ করে ড্রোন কীভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা শিখছে।দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়ায় ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে।সিউল জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৬০০ উত্তর কোরিয়ান সেনা নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী