ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৪৮:৪৪ অপরাহ্ন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যা
গাজীপুর মহানগরীর শরীফপুরে এক স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হালিম (৩৫)।

হালিম নগরীর মালেকের বাড়ি শরীফপুর দরগারপাড় মহল্লার মৃত আব্দুস সামাদ ও মৃত হাজেরা খাতুনের ছেলে। তিনি পাশাপাশি বাড়িতে দুই স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে হালিমের সঙ্গে স্থানীয় আদিব নামের এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে রাতে স্থানীয় বাজারে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে আদিবসহ ১০-১৫ জন যুবক হালিমের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার গলায় ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে হালিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে আশঙ্কাজনক অবস্থায় উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন।

হালিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম