ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জেলা প্রশাসকের কাছে গাঁজা সেবনের অনুমতি চাইলেন এক আইনজীবী

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের কাছে গাঁজা সেবনের অনুমতি চাইলেন এক আইনজীবী
বাউল ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসের প্রস্তুতি সভায় বাউলদের জন্য গাঁজা সেবনের অনুমতি চাওয়ায় জেলা প্রশাসকের তোপের মুখে পড়েছেন মোস্তাফিজুর রহমান নামে এক আইনজীবী। যা রীতিমতো তোলপাড় সৃষ্টি করে গোটা জেলাজুড়ে। ওই আইনজীবীর এমন বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।



সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভায় লালনের অনুষ্ঠান কীভাবে নির্বিঘ্নে পালন করা যায়, সেই লক্ষ্যে উন্মুক্ত মতামত চান জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি। এ সময়  ওই আইনজীবী তার বক্তব্যে ঘরবাড়ি ছাড়া বাউলদের জন্য গাঁজা সেবনের অনুমতি চান। 


লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমানের কথা থামিয়ে তার পরিচয় জানতে চান। জেলা প্রশাসক বলেন, আপনি মাদক নিয়ে কথা বলছেন তাও ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেটের সামনে। এটা যে কত বড় ধৃষ্টতা!


জেলা প্রশাসক ওই আইনজীবীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেটের সামনে বসে একটি গুরুতর কথা বলছেন। আপনার কি এতটুকু সেন্স নেই? এখানে লালন সাধুরা আছেন। তারা বলছেন মাদকের সঙ্গে আমাদের লালন সাঁইয়ের জীবদ্দশার কোন সম্পর্ক নেই। অথচ আপনি মাদকের পক্ষে কথা বললেন।

আইনজীবীর বক্তব্যে জেলা প্রশাসক সতর্ক করে বলেন, এরপর যদি এই ধরনের কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী