ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

ফেসবুকে ঋণের জন্য মাফ চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৪:১২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৪:১২:১৪ অপরাহ্ন
ফেসবুকে ঋণের জন্য মাফ চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের বোঝা সইতে না পেরে ফেসবুকে ভিডিওবার্তা দিয়ে ট্রেনে ঝাঁপ দিলেন মিঠু দাস (২৭) নামের এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়ি।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভা মৌলভীপাড়ায় ডাউন লেনে মালবাহী ট্রেনে এই ঘটনা ঘটে।নিহত মিঠু দাস রাজশাহী জেলার চারঘাটা উপজেলার বনকিশোর গ্রামের প্রেমানন্দের ছেলে।জানা গেছে, মিঠু দাস ট্রেনে কাটা পড়ার পরে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশ ফাঁড়িকে খবর দেয়। রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।



‎ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার আগে ভিডিওবার্তায় মিঠু দাস বলেন, ‘গত ডিসেম্বর মাস থেকে বিপদ যেন পিছু ছাড়ছে না। মা লক্ষ্মীও যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আত্মহত্যা সিদ্ধান্তটা আরও আগে নিলে এই ক্ষতিটা হতো না। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। যারা আমার কাছে টাকা পাবে তারা আমাকে মাফ করে দিও। আমি আমার নিজের চোখে আমার পরিবারকে শেষ হতে দেখতে সহ্য করতে পারছি না।’





তিনি আরও জানান, তার ঋণের জন্য তার পরিবারকে যেন কেউ চাপ না দেয় সেই জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। তিনি যেই কর্মস্থলে চাকরি করতেন ওই কোম্পানি তিন লাখ টাকা খরচ করে ফেলেছে। হয়তো কোম্পানি আমার পরিবারের জন্য মামলা করতে পারে। তার কোম্পানির কাছে অনুরোধ জানান, ঋণের টাকার জন্য যেন তার পরিবারকে চাপ দেওয়া না হওয়া। পরিশেষে বলেন, মেয়েটাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে।




‎এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থল থেকে এসে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মালবাহী ট্রেনের সঙ্গে কাটা পড়ে সে মারা যায়।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক