ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:৪০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:৪০:২৯ পূর্বাহ্ন
এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে
ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়। এখান থেকে আয় করা যায়, জানা যায় অনেক খবর। এখন তো পছন্দের পাত্র-পাত্রীও পাবেন ফেসবুকে।না আপনাকে কিছু করতে হবে না। এখানে ঘটক পাখি ভাইয়ের অবতারে থাকে ফেসবুক নিজেই। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আপনার জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে দেবে ফেসবুক থেকেই।




একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট, অন্যটি মিট কিউট। প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলো খুঁজে দেবে। এক্ষেত্রে আপনি তাকে নির্দিষ্ট প্রম্পটও দিতে পারবেন। যথা ‘ফাইন্ড মি আ বরিশাল/ঢাকা গার্ল/বয়।’ সেই প্রম্পট মেনে এআই অ্যাসিস্ট্যান্ট খুঁজে দেবে পছন্দের নারী বা পুরুষ।আরেকটি চ্যাটবট মিট কিউট। এই ফিচারের আবার অন্যরকম কাজ। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সঙ্গে মিল আছে এমন সঙ্গী/সঙ্গিনী খুঁজে দেবে এটি। নিজের ‘স্পেশাল অ্যালগরিদম’ অনুসরণ করে। সোয়াইপ করার ক্লান্তি দূর করতে এই চ্যাটবটগুলো সাহায্য করবে। পাশাপাশি দেবে প্রথম ডেটিং টিপস এবং ডেটিং প্রোফাইল উন্নত করার পরামর্শ।





এবার জেনে নিন কীভাবে এটি ব্যবহার করবেন। ‘ম্যাচেস’-এ ট্যাব করে ‘পার্সোনালাইজড প্রম্পটস’-এ নিজের পছন্দ লিখতে হবে। এরপরই দেখবেন, আপনার চ্যাটবট আপনাকে তার মতো করে বেছে দেবে পছন্দের সঙ্গী/সঙ্গিনী। তবে আপাতত কেবল আমেরিকা ও কানাডাতেই এই ফিচারগুলো মিলবে। ধীরে ধীরে সারা বিশ্বেই এটি পাওয়া যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ