ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৪১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৪১:৪৯ অপরাহ্ন
ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল বুধবার সন্ধ্যায় ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার কিছু ছবি প্রকাশ করেছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকজন বিজ্ঞানীর সম্পর্কিত ক্লাসিফায়েড নথিও প্রকাশ করা হয়। ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনের বরা দিয়ে এই তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদমাধ্যম আল–মায়েদিন।

 

ইরানি গণমাধ্যম জানিয়েছে, কয়েক মাস আগে ইসরায়েলে পরিচালিত জটিল এক গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব তথ্য হাতে আসে। তেহরানের কর্মকর্তারা একে ইসরায়েলি দখলদারিত্ববিরোধী বড় নিরাপত্তা সাফল্য বলে দাবি করেছেন।ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব জানান, এই অভিযানে ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা সংস্থার ভেতরের কয়েকজন কর্মী সহযোগিতা করেছেন। তারা নথি গোপনে তেহরানে পাঠান। খাতিব বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত হবে ‘নিজের কর্মীদের জীবনের মানোন্নয়নের দিকে খেয়াল রাখা। কারণ তাদের অনেকেই অর্থের বিনিময়ে আমাদের সঙ্গে সহযোগিতা করছে।
 

 

খাতিব দাবি করেন, ইরানের হাতে পৌঁছানো আর্কাইভে ‘কয়েক লাখ পৃষ্ঠাজুড়ে বহুমুখী ও গুরুত্বপূর্ণ তথ্য’ রয়েছে। এর মধ্যে ইসরায়েলি শাসনব্যবস্থার পুরোনো ও চলমান অস্ত্র প্রকল্প, পুরোনো পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যৌথ উদ্যোগের নথি।




প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই নথিতে অস্ত্র প্রকল্পে জড়িত ব্যক্তিদের নাম ও সংগঠন কাঠামোও রয়েছে। মন্ত্রী আরও জানান, ইসরায়েলি দখলদারিত্বের সহযোগিতার অভিযোগে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে কিছুজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল সব সময় ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ভেতরে অনুপ্রবেশের ব্যাপ্তি আড়াল করার চেষ্টা করেছে।

 



শনিবার আল–মায়েদিনকে দেওয়া তথ্যে এই বিষয়ে অবগত একটি সূত্র জানায়, ইরানের গোয়েন্দা সংস্থা ‘ইসরায়েল’সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন কৌশলগত নথি ও তথ্য সংগ্রহে সফল হয়েছে। সূত্র জানায়, ওই তথ্যের মধ্যে ‘ইসরায়েলি দখলদারদের প্রকল্প ও তাদের পারমাণবিক স্থাপনার সঙ্গে সম্পর্কিত হাজারো নথি’ রয়েছে।




সূত্রের দাবি, অভিযানটি বেশ কিছুদিন আগে সম্পন্ন হয়। তবে বিপুল পরিমাণ নথি সংগ্রহ ও নিরাপদে ইরানে পৌঁছানোর প্রয়োজনীয়তার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। সূত্র আরও জানায়, ‘সমস্ত নথি নিরাপদ স্থানে পৌঁছেছে। নথি, ছবি ও ভিডিওসহ পুরো আর্কাইভ এতটাই বিশাল যে এগুলো শুধু পর্যালোচনা করতেই অনেক দীর্ঘ সময় লাগবে।’




এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে সামরিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। তবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে, এর পরিণতি ভয়াবহ হবে।


কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল