ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৫৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৫৪:১৮ অপরাহ্ন
প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত
ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেন, এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হলো, যারা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।



অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। সাধারণত সড়ক বা স্থায়ী ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ টেনে নেওয়া একটি বিশেষ ট্রেন থেকে এটি ছোঁড়া হয়। ফলে শুধু স্থলঘাঁটি নয়, দেশের যেকোনো প্রান্তে রেললাইন ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে।



বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে। একদিকে শত্রুপক্ষের স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে সুড়ঙ্গের ভেতরে ক্ষেপণাস্ত্র গোপন রাখা সম্ভব হবে, অন্যদিকে যুদ্ধের সময়ে প্রচলিত ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও রেললাইন ব্যবহার করে বিকল্প লঞ্চপয়েন্ট থেকে পাল্টা হামলা চালানো যাবে।



তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রেললাইন ছাড়া এ ব্যবস্থা কার্যকর নয়, আবার শত্রুপক্ষ চাইলে রেলপথে নাশকতা চালাতে পারে। তবুও ভারতীয় সেনাদের জন্য এটি বড় কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের সময় থেকেই রেলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল। চীনও এই প্রযুক্তি ব্যবহার করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, অগ্নি-প্রাইমের এই রেলভিত্তিক পরীক্ষামূলক সাফল্য ভারতের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে।  তথ্যসূত্র : এনডিটিভি

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা