ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:১৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:১৩:১২ অপরাহ্ন
ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের আঘাতে বাবার মৃত্যুর পর অনুশোচনায় ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামের মৃত কুঞ্জলাল হালদারের ছেলে সম্ভুচরণ ও তার ছেলে বিজয় কুমার।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ছাগল বিক্রির টাকা নিয়ে বিজয় তার স্ত্রীকে মারধরের এক পর্যায়ে বিজয়ের বাবা সম্ভুচরণ বাধা দিলে বিজয় তার বাবাকে ধাক্কা দেন। এ সময় তার বাবা পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে বিজয় তাদের বাড়ির পিছনে বাদাম গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। 

 

বিজয়ের বড় ভাইয়ের স্ত্রী জানান, তার শ্বশুর অসুস্থ ছিলেন। বিজয় তার স্ত্রীকে মারধরের সময় তার বাবা বাধা দিলে বিজয় তাকে ধাক্কা দেন এবং তিনি পড়ে গিয়ে মারা যান। বিজয় তার বাবাকে মারধর বা বড় ধরনের আঘাত করেননি বলে জানান।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, বাবা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী