ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:০৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:০৫:৪৭ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নিরাপত্তা জোরদারে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যারা টহলের পাশাপাশি পূজামণ্ডপগুলো পরিদর্শনও করছেন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ১৯টি এবং ৫৯ বিজিবির আওতায় ১২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী জানান, সীমান্ত অঞ্চলে এবং জেলার অন্যান্য পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, “সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক। আশা করছি, আমরা আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারব।”

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এবং ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত। তারা বলেন, “শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।”


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী