ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

আত্মঘাতী হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত ২৫

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৪:০০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৪:০০:৪৯ অপরাহ্ন
আত্মঘাতী হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত ২৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। পুলিশ জানায়, কোয়েটায় জারঘুন রোডের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়। স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন, বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকারের নির্দেশে কোয়েটার সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে জরুরি অবস্থা জারি করা হয়েছে।




দেশটির নিরাপত্তা সূত্র জানায়, ‘মারাত্মক বিস্ফোরণটি ‘ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজের’ আত্মঘাতী হামলা। আত্মঘাতী বোমা হামলাকারীসহ ছয়জন ‘সন্ত্রাসীও’, বিস্ফোরণে নিহত হয়েছে এবং দুইজন সদস্য আহত হয়েছে। তারা পাকিস্তানের আধা-সামরিক বাহিনী এফসির পোশাক পড়েছিল।



এর আগে গত শনিবার সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর গুলিতে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে এক বাংলাদেশি যুবকসহ ১৭ জন নিহত হন।দেশটির সেনাবাহিনী জানায়, অভিযানে নিহত সকলেই নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে তাদের ওপর হামলা চালানো হয়। 
 

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন