ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৪:১৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৪:১৭:২৮ অপরাহ্ন
লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো  গান্ধী ও মোদি সন্ত্রাসী
লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে মহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর গ্রাফিতি আঁকা হয়েছে এতে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ভারত। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কাছাকাছি সংঘটিত হয় ঘটনাটি। প্রতিষ্ঠানটিতে গান্ধী আইন অধ্যয়ন করেছিলেন।




মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবস (২ অক্টোবর) উদ্‌যাপনের কয়েক দিন আগে এমন ঘটনা ঘটল। ভারতীয় হাইকমিশন এটিকে শুধু ভাঙচুর নয়, বরং “অহিংসার আদর্শের ওপর সহিংস আক্রমণ” বলে অভিহিত করেছে।মূর্তিটিতে আপত্তিকর অ্যান্টি-ইন্ডিয়া গ্রাফিতি আঁকা হয়। মূর্তির বেদি ও সিঁড়িতে ইংরেজিতে লেখা হয় ‘গান্ধী-মোদি জঙ্গী’। এই ঘটনার ফলে স্থানীয় সম্প্রদায় ও ভারতীয় প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এমন কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়।ভারতীয় হাইকমিশন এক্সে দেয়া বিবৃতিতে জানায়, ‘লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এটি শুধু ভাঙচুর নয়, বরং আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ধারণা ও মহাত্মার উত্তরাধিকারের ওপর সহিংস আঘাত।’






হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছে এবং ঘটনাস্থলে দল পাঠিয়ে মূর্তিটিকে আগের মর্যাদায় ফিরিয়ে আনার কাজ শুরু করেছে।শিল্পী ফ্রেডা ব্রিলিয়ান্টের তৈরি ব্রোঞ্জের এই গান্ধী মূর্তিটি গান্ধীর ছাত্রজীবনের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া লিগের সমর্থনে ১৯৬৮ সালে এটি উন্মোচিত হয়। এতে খোদাই করে লেখা রয়েছে “Mahatma Gandhi, 1869–1948।”



গত কয়েক মাস আগে প্রো–খালিস্তানি বিক্ষোভকারীরা ব্রিটেনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরের সময় লন্ডনের চ্যাথাম হাউসের কাছে ব্যাপক বিক্ষোভ করে। সে সময় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পতাকা ও স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে সময়ও ওই কর্মকাণ্ডকে উসকানিমূলক ও গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার বলে নিন্দা জানিয়েছিল ভারত সরকার।




সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী