ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

কি-বোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকে কেন? যে রহস্য জানেন না অনেকেই

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ১২:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ১২:৩৬:০০ অপরাহ্ন
কি-বোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকে কেন? যে রহস্য জানেন না অনেকেই
প্রতিদিন কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা যে কিবোর্ড ব্যবহার করি, সেটির অক্ষরগুলোর বিন্যাস কি কখনো আপনার চোখে খটকা লেগেছে? ইংরেজি বর্ণমালা ‘এ’ দিয়ে শুরু না হয়ে উপরের সারিতে কেন ‘কিউ’ দিয়ে শুরু? যে রহস্য জানেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক QWERTY কিবোর্ডের পেছনের ইতিহাস।




১৮৭০-এর দশকে মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস প্রথম বাণিজ্যিক টাইপরাইটার তৈরি করেন। শুরুর দিকে যন্ত্রটিতে ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো ছিল। তবে সমস্যা দেখা দেয় টাইপের গতি বাড়ার সঙ্গে সঙ্গে। দ্রুত টাইপ করার সময় যন্ত্রের ধাতব হাতল বা টাইপবার একে অপরের সঙ্গে আটকে যেত, ফলে লেখার গতি হঠাৎ কমে যেত এবং যন্ত্রটি মেরামত করতেও বেশ ঝামেলায় পোহাতে হত।



এই সমস্যা সমাধানে শোলস বেছে নেন একটি কৌশল- ঘন ঘন একসঙ্গে ব্যবহৃত অক্ষরগুলোকে দূরে সরিয়ে কিবোর্ডে এমনভাবে সাজানো হয়, যাতে টাইপবারগুলোর সংঘর্ষ কমে আসে। এর ফলেই তৈরি হয় আজকের বহুল পরিচিত QWERTY লেআউট, যার নামকরণ হয় উপরের সারির প্রথম ছয়টি অক্ষরের সূত্র ধরে।




QWERTY লেআউট টাইপরাইটারের যান্ত্রিক সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে যখন কম্পিউটার ও স্মার্টফোনে কিবোর্ডের ব্যবহার শুরু হয়, তখন এই লেআউটই থেকে যায় মানুষের অভ্যাসে।যদিও টাইপরাইটারের মতো যান্ত্রিক সমস্যা আধুনিক কিবোর্ডে নেই, তবুও পুরোনো অভ্যাস এবং ব্যাপক ব্যবহারের কারণে QWERTY লেআউটই থেকে গেছে বিশ্বজুড়ে কম্পিউটার কিবোর্ডের মানদণ্ড হিসেবে।




QWERTY ছাড়াও টাইপিং আরও সহজ ও দ্রুত করতে তৈরি হয়েছে DVORAK এবং AZERTY নামের কয়েকটি বিকল্প লেআউট। তবে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কিছু শেখার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে কম থাকায় এসব লেআউট খুব একটা জনপ্রিয়তা পায়নি।তাই কিবোর্ডে অক্ষরগুলোর এলোমেলো বিন্যাস কোনো ভুল নয় বরং এক সময়কার প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে তৈরি একটি বুদ্ধিদীপ্ত সমাধান, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ