ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

৩৫ বছর বয়সী নারীকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৩৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৩৪:২০ অপরাহ্ন
৩৫ বছর বয়সী নারীকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুছমুছ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন সঙ্গরুরাম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। নিঃসঙ্গ জীবন থেকে সঙ্গ পাওয়ার আশায় ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের পরদিন সকালেই মৃত্যু হয় তার। ফলে নববধূর সঙ্গে এক রাতের বেশি সময় কাটাতে পারেননি তিনি।



 
জানা গেছে, প্রায় এক বছর আগে সঙ্গরুরামের স্ত্রী মারা যান। নিঃসন্তান এই দম্পতির পত্নীবিয়োগের পর বৃদ্ধ পুরোপুরি একা হয়ে পড়েন। চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও একাকীত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। শেষ বয়সে সঙ্গ পেতে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।


আত্মীয়স্বজনরা এই বয়সে বিয়েতে আপত্তি জানালেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন সঙ্গরুরাম।
জালালপুর এলাকার মনভবতী নামের ৩৫ বছর বয়সী এক নারী বিয়েতে রাজি হলে, তারা প্রথমে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় এক মন্দিরে গিয়ে মালাবদল করেন নবদম্পতি।মনভবতী জানান, বিয়ের রাতটি মূলত আলাপ-আলোচনায় কেটেছে।


ভবিষ্যতে সংসার গড়ে তোলার পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেন। সঙ্গরুরাম তাকে সংসারের নানা বিষয় বুঝিয়ে দেন।তবে পরদিন সকালে হঠাৎ করে সঙ্গরুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধের আত্মীয়স্বজনের পাশাপাশি গ্রামবাসীদের অনেকেই মনে করছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়।তাদের সন্দেহ, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দিল্লিতে অবস্থানরত সঙ্গরুরামের আত্মীয়রাও মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলেছেন। তারা এ ঘটনার তদন্ত এবং প্রয়োজনে ময়নাতদন্তের দাবি তুলেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী