ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজাগামী নৌবহরে ইসরাইলের হামলা, থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবক আটক

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১১:২৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১১:২৪:৩৬ পূর্বাহ্ন
গাজাগামী নৌবহরে ইসরাইলের হামলা, থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবক আটক
ইসরাইলি আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে ইসরাইল এই নৌবহর আটকে দেয়ার ঘোষণা দেয়। তাদের দাবি, স্বেচ্ছাসেবকরা ‘আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার’ চেষ্টা করছে। যদিও মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার বিষয়ে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে।নৌবহরটি গত বুধবার (১ অক্টোবর) গাজার কাছাকাছি পৌঁছায়। আয়োজকরা জানান, নৌবহর ইসরাইল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার বা প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে।
 


 
আগেরবারের ফ্লোটিলাগুলোকে এখানেই আটকানো বা আক্রমণ করা হয়েছিল। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৫টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। তার আগেই রাতে নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইল এখন পর্যন্ত ১৩টি জাহাজ জব্দ করেছে। সেই সঙ্গে জাহাজগুলোতে থাকা দুই শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে। তবে ৩০টি জাহাজ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য সাহায্য নিয়ে এখনও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের উপকূলে পৌঁছানোর পথে রয়েছে।ফ্লোটিলার এক বার্তায় বলা হয়েছে, ‘ইসরাইলি অবৈধ বাঁধা আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা অবরোধ ভাঙতে এবং একটি মানবিক করিডোর খোলার লক্ষ্যে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি।’
 




ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক এক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, জব্দ জাহাজগুলোতে ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি লোক ছিল, যার মধ্যে ৩০ জন স্পেনের; ২২ জন ইতালির; ২১ জন তুরস্কের এবং ১২ জন মালয়েশিয়ার।তিনি বলেন, ইসরাইলি বাঁধা ও জাহাজ জব্দ হওয়া সত্ত্বেও ‘মিশন চলছে’ এবং গাজার অবরোধ ভাঙার জন্য ভূমধ্যসাগর পেরিয়ে’ জাহাজগুলো যাত্রা অব্যাহত রেখেছে। 
 



মুখপাত্রের কথায়, ‘আমাদের প্রায় ৩০টি জাহাজ এখনও গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে থাকার চেষ্টা করছে। তারা দৃঢ়প্রতিজ্ঞ। তারা অনুপ্রাণিত এবং তারা ভোরের মধ্যে এই অবরোধ ভেঙে ফেলার এবং একসাথে গন্তব্যে পৌঁছানোর জন্য সবকিছু করছে।’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার