ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১১:২৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১১:২৭:২৯ পূর্বাহ্ন
আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান
আফগানিস্তানজুড়ে সম্প্রতি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, দেশব্যাপী ইন্টারনেট নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা অস্বীকার করেছে তালেবান প্রশাসন।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (০১ অক্টোবর) একটি চ্যাট গ্রুপে পাকিস্তানি সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে, তালেবান কর্মকর্তারা দাবি করেছেন যে পুরনো ফাইবার-অপটিক কেবলগুলোর কারণে ইন্টারনেট বিভ্রাট ঘটেছে, যা প্রতিস্থাপনের প্রয়োজন।তিন লাইনের বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, সেরকম কিছুই হয়নি।’
 


গেল সোমবার থেকে যোগাযোগ বিপর্যয় (ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা) শুরু হওয়ার পর এটিই তালেবান সরকারের এ বিষয়ে প্রথম প্রকাশ্য ঘোষণা।বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষণকারী একটি সংস্থা নেটব্লকস এর আগে জানায়, ৪ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে ‘সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন’ ছিল। আল জাজিরা বলছে, তালেবান প্রশাসন ইন্টারনেট বন্ধে তাদের কোনো হাত নেই বলে দাবি করলেও, ‘অনৈতিক কর্মকাণ্ড’ বন্ধে নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রির অংশ হিসেবে তারা এর আগে দেশের কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে।
 

 

গত ১৬ সেপ্টেম্বর, বালখ প্রাদেশিক মুখপাত্র নিশ্চিত করেন যে, ‘অপরাধ প্রতিরোধের জন্য’ উত্তর প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।গত মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশান ও তাখর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ, কান্দাহার ও নাঙ্গারহারেও বিধিনিষেধ আরোপের খবর পাওয়া গেছে।



 
সোমবার একজন আফগান সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ ফাইবার-অপটিক নেটওয়ার্কের ‘৮ থেকে ৯ হাজার টেলিযোগাযোগ পিলার’ বন্ধ থাকবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী