ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি বিশ্বকাপ খেলতে চাই: নেইমার আফগানিস্তানে বিমান হামলায় ৪০০ নিহতের দাবি, মুখ খুললো পাকিস্তান জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে আসছে আরও দুই জাহাজ টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩ আমেরিকাকে বাদ দিয়ে মেক্সিকোর দিকে চোখ ইরানের অভিনেতা শামস সুমন আর নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নানা উদ্যোগ জাতির কাছে যেসব ওয়াদা ছিল, পালন করতে পেরেছি: সিইসি পুলিশ প্রশাসনে বড় রদবদল ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও প্রস্তুত জাতীয় ঈদগাহ, সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত ৯৮তম অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে ৭ দিনের ছুটি

বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:০৯:৫৫ অপরাহ্ন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী বৃহস্পতিবার (২ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব।সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন।
বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।





দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আমি বিশ্বকাপ খেলতে চাই: নেইমার

আমি বিশ্বকাপ খেলতে চাই: নেইমার