ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

গাজায় পৌঁছাতে আর মাত্র ৫০ কি.মি. বাকি ফ্লোটিলার

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০১:০৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০১:০৭:২৮ অপরাহ্ন
গাজায় পৌঁছাতে আর মাত্র ৫০ কি.মি. বাকি ফ্লোটিলার
ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটকের সকল প্রচেষ্টা সত্ত্বেও গাজা উপকূলের খুব কাছে পৌঁছে গেছে মানবিক সাহায্যবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ভূমধ্যসাগরে অবস্থানকালে এই নৌবহর গাজা থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমে ছিল।এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২১টি জাহাজ আটক করেছে, যেগুলোতে ২ শতাধিক আরোহী ছিলেন। তবে এখনও ৩০টি জাহাজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এর হামলা সত্ত্বেও তারা গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম যে বোটে রয়েছেন, তার নাম ‌‌‘কনসায়েন্স’। এটি একটি তুর্কি বোট, যার সাথে তুর্কি ও আজারবাইজানীয় কর্মীরা জড়িত। এই বোটটি এখনও গাজা অভিমুখে তার যাত্রাপথে রয়েছে এবং এটি এখনও আইডিএফ দ্বারা আটক হয়নি।




অন্য যেসব বোট যাত্রা করছে, সেগুলোকে আইডিএফ ড্রোন উড়িয়ে নজরদারি করছে। তারা মাঝে মাঝে ওয়াটার ক্যানন দিয়ে আক্রমণ করছে, জাহাজে ধাক্কা দিয়ে আঘাত করছে এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। আইডিএফ কয়েকটি নৌকা ডুবিয়ে দেওয়ারও পরিকল্পনা করছে এবং কর্মীদের আটক করে ইসরায়েলের অ্যাশদোদ বন্দরে নিয়ে যাচ্ছে। এসব ঘটনা আন্তর্জাতিক পানিতে ঘটানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।





অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু স্পষ্ট বলে দিয়েছেন যে, ইসরায়েল কোনোভাবেই এই বোটগুলোকে গাজায় পৌঁছাতে দেবে না। তিনি এই মিশনকে 'প্রতারণা' বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে, এটি হামাসকে সমর্থন করারই একটি প্রচেষ্টা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী