ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নিজ ঘরে পড়েছিল মাছ ব্যবসায়ীর মরদেহ, ছেলে ও পুত্রবধূ পলাতক

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
নিজ ঘরে পড়েছিল মাছ ব্যবসায়ীর মরদেহ, ছেলে ও পুত্রবধূ পলাতক
খুলনার সোনাডাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয়রা জানান, নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী কর্মস্থলে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজায় তালা দেখতে পান লিটনের স্ত্রী।
 

 
তালা খুলে ভেতরে প্রবেশ করলে মেঝেতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল, গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া যায়। পাশে রক্তমাখা একটি বটিও পড়ে ছিল।
 


পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছেন। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন।
 
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে