ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের
ভারত

সমস্যা বাম চোখে, চিকিৎসকরা শিশুর অপারেশন করলেন ডান চোখে

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:৩৪:১২ অপরাহ্ন
সমস্যা বাম চোখে, চিকিৎসকরা শিশুর অপারেশন করলেন ডান চোখে
ভারতের দিল্লির পার্শ্ববর্তী গ্রেটার নয়ডার একটি হাসপাতালে এক চাঞ্চল্যকর চিকিৎসা-ত্রুটির ঘটনা ঘটেছে। সাত বছর বয়সী এক শিশুকে বাম চোখের সমস্যার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা ভুল করে তার ডান চোখে অস্ত্রোপচার করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শিশুটির পরিবারকে এই অপারেশনের জন্য ৪৫ হাজার রুপি খরচ করতে হয়েছে।

শিশুটির বাবা নিতিন ভাটি জানান, তার ছেলে যুধিষ্ঠিরের বাম চোখ থেকে প্রায়ই পানি পড়তো। পরীক্ষা শেষে ডাক্তার আনন্দ ভার্মা জানান, শিশুটির বাম চোখে প্লাস্টিকের মতো একটি বস্তু রয়েছে, যা অপারেশন করে সরানো যেতে পারে। তবে, বাড়ি ফিরে শিশুটির মা লক্ষ্য করেন যে, চিকিৎসকরা ডান চোখে অপারেশন করেছেন।

পরিবারটি এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে খারাপ ব্যবহার করে। পরে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং চিকিৎসকের লাইসেন্স বাতিল ও হাসপাতালটি সিলগালা করার দাবি তোলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব