ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে বিচ্ছেদের কথা জানালেন মৌনী দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বোমাবর্ষণ ইসরায়েলের

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৫:০৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৫:০৪:১৫ অপরাহ্ন
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বোমাবর্ষণ ইসরায়েলের
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তিতে ইতিবাচক সাড়া জানিয়েছে। এরপর ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানায়। তা সত্ত্বেও শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপত্যকাটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল।



গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “গতকাল রাতটি ছিল বেশ সহিংস। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যানয় জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে।”গতকাল রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মাহমুদ বাসিল।





এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ বাড়িতে ফেরা শুরু করে।এরপর সাধারণ মানুষকে সতর্কতা দিয়েছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, গাজা সিটি অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা। সেখানে ফিরলে প্রাণহানি ঘটতে পারে।





ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “গাজা সিটিতে আমাদের সেনারা এখনো অভিযান চালাচ্ছে। সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। আপনার নিরাপত্তার জন্য, গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না।”এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাস শর্তসাপেক্ষে হ্যাঁ বলার পর গাজার সাধারণ মানুষ আশা দেখছেন আড়াই বছর ধরে চলা এ যুদ্ধ অবশেষে থামবে।



তবে এ যুদ্ধবিরতিটি স্থায়ী যুদ্ধবিরতি হবে কি না সেটি এখনো স্পষ্ট নয়। কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে। যা ফিলিস্তিনি এ গোষ্ঠী সহজে মানবে না।



সূত্র: এএফপি

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে

ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে