ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

হাতি রাখার জায়গা না পেয়ে চাঁদাবাজ দুই মাহুতকে ছেড়ে দিলো পুলিশ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:৩৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:৩৭:১২ অপরাহ্ন
হাতি রাখার জায়গা না পেয়ে চাঁদাবাজ দুই মাহুতকে ছেড়ে দিলো পুলিশ
কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করে পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। একইসঙ্গে দুইটি হাতি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে হাতি রাখার জায়গা না থাকায় মুচলেকা নিয়ে দুই মাহুতকে ছেড়ে দেওয়া হয়।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।আটকরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মো. ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতি ব্যবহার করে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে চাঁদা তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ওঠেন। অনেকেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। কয়েকবার চেষ্টা করেও হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে বুধবার বিকেলে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে কুমিল্লা কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম  জানান, কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মতো কোনো পরিবেশ না থাকায় দুই মাহুতের কাছ থেকে মুচলেকা রেখে হাতিসহ তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা