ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৩০ মিনিটের বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী, গণপরিবহনে ভোগান্তি

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:১৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:১৭:১২ পূর্বাহ্ন
৩০ মিনিটের বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী, গণপরিবহনে ভোগান্তি
অল্প বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বালকিয়া এলাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়কে হাঁটু সমান পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। এদিকে বৃষ্টির ফলে সড়কে গণপরিবহনের উপস্থিতি কমে গেছে। বিপাকে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের মতো বৃষ্টি হয়। এতে চকবাজারের চকসুপার মার্কেট মোড়, তেলোপট্টি মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।




সরেজমিনে দেখা যায়, চকবাজারের তেলোপট্টি, চক সুপার মোড় পানিতে ডুবে আছে। রিকশা ছাড়া তেমন গণপরিবহন দেখা যায়নি। মোড়ে-মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করেছেন যাত্রীরা। এছাড়া নগরীর মেহেদীবাগ, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া যায়।



চকবাজারের বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বাবু বলেন, ৩০ মিনিটের বৃষ্টিতে চকবাজারের বালি আর্কেডের সামনের সড়ক ডুবে গেছে। কোনো কোনো জায়গায় হাঁটু সমান পানি হয়েছে। গাড়িও পাওয়া যাচ্ছে না।



রাহাত্তারপুল এলাকার বাসিন্দা ইকবাল বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। বৃষ্টি হলেই বাস উধাও হয়ে যায়। এখন বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা নিতে হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা