ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:২৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:২৪:২৩ পূর্বাহ্ন
রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব
টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব এ মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর যেমন নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে, ঠিক তেমনই ইতিবাচক আলোচনাও পাওয়া গেছে। সম্প্রতি কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সেই জবাব দিতে দেখা গেছে এ বিন্দাসকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয়; বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিয়েছেন দেব।



এখানেই শেষ নয়; একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে, দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন অভিনেতা। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে এর মধ্যে অনেকেই বাবা-মাও হয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা— এমন প্রশ্ন অনেকবার শোনা গেছে, কিন্তু এর উত্তর পাওয়া যায়নি। তবে এবার উত্তর পেয়েছে তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি টালিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারাজীবন একাই জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন?’ উত্তরে দেব যা বললেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দেব বলেন, আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। 

তিনি বলেন, যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এই নয় যে, আমি সিঙ্গেল ব্যাচেলার লাইফ লিড করব। এ অভিনেতা বলেন, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবে।

অভিনেতার এমন কথায় তার ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি। তারা ভাবছেন— হয়তো শিগগির সুখবর পাবেন তারা। এবার হয়তো বিয়ের সানাই বাজতে চলেছে দীপক অধিকারীর বাড়িতে। তবে সেটি কবে, তা একমাত্র সময়ই বলতে পারবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা