ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:২৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:২৫:৫০ পূর্বাহ্ন
মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান।সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। 





তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা।আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান। এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা। 





সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই এ অভিনেতার প্রশংসা করে মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন— খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেন দ্বীনের পথে চলেন।  সেই সঙ্গে দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।





জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন এ অভিনেতা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন