ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:২৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:২৭:১০ পূর্বাহ্ন
নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ
হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে- আর তার সাজসজ্জা যেন এখনো নববধূর আভায় মোড়া।৩৩ বছর বয়সী ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী গত সেপ্টেম্বরের শেষ দিকে সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেন। তবে বিয়ের পরও তার ফ্যাশনে রয়ে গেছে সেই সাদা পোশাকের নান্দনিক ছোঁয়া।সেলেনাকে দেখা যায় এক প্রবাহমান সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা ওপরাংশে ফুটে উঠেছে অনন্য শৈলী। সঙ্গে ছিল ক্রিম রঙের ফ্ল্যাট জুতো- পাতলা স্ট্র্যাপের নরম সৌন্দর্যে সম্পূর্ণ লুকটিকে আরও মার্জিত করে তুলেছে। হাতে ছোট একটি বাক্স ও মোবাইল ফোন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।মেকআপে ছিল ন্যাচারাল টোন, চুল খোলা- সব মিলিয়ে তার উপস্থিতি যেন এক শান্ত, চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি। 


সেলেনা ও বেনির ঘরোয়া বিয়ে

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে হয় সেপ্টেম্বরের শেষ দিকে, একান্ত পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলর সুইফটসহ একাধিক তারকা, এবং সেলেনার সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। হলিউডের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু ও কিডনি দাতা ফ্রানসিয়া রাইসা, যা নিয়ে গুঞ্জনও কম হয়নি।

ফ্রানসিয়া রাইসার প্রতিক্রিয়া

সম্প্রতি এক স্প্যানিশ সাক্ষাৎকারে ফ্রানসিয়া রাইসা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি জানি সেলেনা বিয়ে করেছে, আর আমি সত্যিই ওর জন্য খুশি।২০১৭ সালে সেলেনাকে কিডনি দান করার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমি সেটা করেছি সহানুভূতি থেকে, কোনো শর্তে নয়। শুরু থেকেই চিকিৎসকেরা বলেছিলেন, এটা কেবল একটি দান—এর বেশি কিছু নয়।জীবন বাঁচানোই ছিল তার একমাত্র উদ্দেশ্য, জানিয়ে ফ্রানসিয়া আরও বলেন, আমাদের সম্পর্ক বন্ধুত্বের—তার মানে এই নয় যে আমরা সবসময় একসঙ্গে থাকতে হব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম