ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন যশোরে খোদ বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা, বাদী গ্রেপ্তার সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের- সংসদে স্বাস্থ্যমন্ত্রী দড়ি বেয়ে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া আল্লাহর কাছে দোয়া করো’ লিখে ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের সহায়তায় ট্রাম্প ইরানে নিজেদের পাইলট উদ্ধার করেছেন: নেতানিয়াহু হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পাইলট উদ্ধারে ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল মার্কিন বাহিনী: ট্রাম্প নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর দেশে পৌঁছেছে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪০:৩২ পূর্বাহ্ন
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার যা শিশুদের ‘নোবেল’ পুরস্কার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)।পরিবেশ, জলবায়ু সচেতনতা, শিক্ষা ও শিশুস্বাস্থ্য বিষয়ে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন কিডসরাইটস ফাউন্ডেশন তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়নে অন্তর্ভুক্ত করেছে। শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারকে বিশ্বের শিশুদের ‘নোবেল’ হিসেবে ধরা হয়।নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের মনোনীত করে থাকে।




মাহবুব আল হাসান (১৭) ২০২২ সালে আহমাদ জুবাইদা দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন এবং ২০২৪ সালে হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে আলিম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এলাকার বাসিন্দা এবং আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে।



মাত্র ১৪ বছর বয়সে মাহবুব প্রতিষ্ঠা করেন সমাজসেবামূলক সংগঠন The Change Bangladesh। গত তিন বছর ধরে তিনি তার প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । মাহবুবের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষার উপকরণ বিতরণ এবং হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষাসহ নানা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে হাওর অঞ্চলের প্রান্তিক শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে।



এ ছাড়া, তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে।এ বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহবুব আল হাসান বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। এই আন্তর্জাতিক মনোনয়ন আমাকে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ ও নিরাপত্তা পায়, সেটাই আমার লক্ষ্য।


হাওর জেলা কিশোরগঞ্জ থেকে উঠে আসা এই তরুণের এমন আন্তর্জাতিক স্বীকৃতি স্থানীয়ভাবে গর্বের বিষয় হয়ে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও সহপাঠীদের মুখে এখন একটাই কথা—আমাদের মাহবুব এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। সে জেলার মুখ উজ্জ্বল করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার