ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে ৬ জন আটক

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:৫২:৩৯ অপরাহ্ন
ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে ৬ জন আটক
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে ৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।আটকরা হলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাটাইন গ্রামের মৃত মেঘ সূত্র ধরের ছেলে আনন্দ সূত্রধর (৫৩), আনন্দ সূত্রধরের স্ত্রী ভানু রানী (৪৬), ছেলে প্রসেনজিৎ সূত্রধর (২৮), স্ত্রী প্রীতি সূত্রধর (২০), নড়াইল জেলার সদর থানার ধুন্দা গ্রামের মৃত আফসার শেখের ছেলে আব্দুল জব্বার (২৯) ও যশোরের শার্শা থানার বড়কালিন এলাকার জাহাঙ্গীর শেখের স্ত্রী রিনা খাতুন (৪৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা বিজিবি ক্যাম্পে কর্মরত সুবেদার আব্দুল গনির নেতৃত্বে ধান্যখোলা গ্রামস্থ পূর্বপাড়া নামকস্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন। কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের