ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪১:৩৩ পূর্বাহ্ন
আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে
সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ ছিল সিরিজের তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে। 




এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবিও করেন তিনি। আর এই মানহানির মামলা দায়ের করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন। 




লাগাতার ফোন আসছে তার স্ত্রী বোনের কাছেও। এপ্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, ‘আমার কারণে তাদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যিই দুষ্কর।’ যদিও অভিযোগ আনার সময় কোনওরকম নাম উল্লেখ করেননি। 

একইসঙ্গে তিনি আরও বলেছেন যে, ‘আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে। এটা আমার কর্তব্য। আরিয়ানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়। সেই কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম।’ 



তার কথায়, ‘সত্যকে বিকৃত করা যায় কিন্তু পালটে ফেলা যায় না। আমি দেশের জন্য গত ১৯ বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সবকিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্যও আমি প্রস্তুত।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে