ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪২:৫৯ পূর্বাহ্ন
মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা
ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরিকে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ ও নামাজ আদায় থেকে নিষিদ্ধ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এটি তার বিরুদ্ধে চলমান নিপীড়নের ধারাবাহিক অংশ।



জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার প্রশাসন শায়খ ইকরিমা সাবরির ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে তিনি আল-আকসা মসজিদে প্রবেশ করতে বা সেখানে নামাজ আদায় করতে না পারেন। এটি তার বিরুদ্ধে চলমান নিপীড়ন ও অবৈধ পদক্ষেপগুলোরই সম্প্রসারণ।

কাউন্সিল আরও বলেছে, আল-আকসার খুতবা ও ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা ধর্মীয় স্বাধীনতার প্রতি সরাসরি আঘাত। তারা এই অন্যায্য সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, শায়খ ইকরিমা সাবরি ফিলিস্তিনে ইসলামী রেফারেন্সের প্রতীক, আর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ ধর্মীয় ও রাজনৈতিকভাবে অত্যন্ত বিপজ্জনক।ফিলিস্তিনে আলেমদের ওপর চালানো এসব লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক আইনে ধর্মীয় নেতাদের জন্য নির্ধারিত সুরক্ষা নিশ্চিত করতে বিবৃতিতে আরব ও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কাউন্সিলের ভাষায়, আলেমদের ওপর হামলা ইসরায়েলের চরমপন্থী সরকারের ধর্মীয় যুদ্ধ উসকে দেওয়ার অংশ।শায়খ সাবরির আইনজীবী কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ তার প্রতি বৈষম্যমূলক আচরণ চালিয়ে যাচ্ছে।
কমিটির এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সরকার ধারাবাহিকভাবে শায়খ সাবরিকে লক্ষ্যবস্তু করছে, অথচ কার্যকর আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। ইসলামি দল ও সংগঠনগুলোর নিন্দার পরও হুমকি ও লঙ্ঘন অব্যাহত রয়েছে।




তারা আরও জানায়, সম্প্রতি চরমপন্থী ইসরায়েলি গণমাধ্যমে শায়খ ইকরিমা সাবরির বিরুদ্ধে ব্যাপকভাবে উসকানি বেড়েছে। কিছু উগ্র সংবাদকর্মী প্রকাশ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ না করে সরাসরি হত্যা করতে।প্রতিরক্ষা কমিটি এসব মন্তব্যকে আইনের চরম লঙ্ঘন, পুলিশি সহযোগিতায় সংঘটিত মানবাধিকারের জঘন্য অপমান বলে আখ্যায়িত করেছে।বিবৃতির শেষে কমিটি বলেছে, শায়খ ইকরিমা সাবরি গত ৫০ বছরেরও বেশি সময় ধরে ইসলামী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি তার ধর্মীয় দায়িত্ব পালনের কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন না।



সূত্র : ওয়াফা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা