ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী
ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যের জয়সলম থেকে জোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।পুলিশ বলেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।চালক সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন।





দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়।প্রাথমিক তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জয়সলমের জেলা প্রশাসন বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।




জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।





সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।





সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা