ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০১:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০১:৩৮:৩৮ অপরাহ্ন
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃতদেহ শনাক্ত করা গেলে খুব দ্রুত সময়ের মধ্যে স্বজনদের হস্তান্তর করা হবে। আর যেসব মৃতদেহ শনাক্ত করা যাবে না সেগুলো কিছুদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ কথা জানান।ঢামেক পরিচালক বলেন, মিরপুরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনের ১৬ জনের মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং ৭ জন নারী। লাশগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে শনাক্ত করাটা খুব কঠিন। এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনকে শনাক্ত করতে পেরেছে। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছেন না।




তিনি বলেন, সে কারণে আমরা সিদ্ধান্ত হচ্ছে, সবার ডিএনএ স্পেপল রেখে লাশ হস্তান্তর করা হবে যারা দাবি করছে তাদের কাছে। যেসব লাশের দাবি কেউ করবে না সেগুলো আমরা কয়েকদিন দেখব। তারপরে হয়ত হয়ত আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মিরপুর থানা পুলিশ এটা নিয়ে কাজ করছে। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, ওনারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যারা দাবি করছেন লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে একটি কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুনের ঘটনা ঘটে। 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম