ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দাবি আদায় না হলে শাহবাগে ব্লকেডের ঘোষণা শিক্ষকদের

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:৩০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:৩০:৫৪ অপরাহ্ন
দাবি আদায় না হলে শাহবাগে ব্লকেডের ঘোষণা শিক্ষকদের
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করতে যাব।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।




দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা দমন না করা হলে আন্দোলন আরও জোরদার হবে। সরকার যদি আন্দোলন ছাড়া প্রজ্ঞাপন দিতো, তাহলে শিক্ষকদের এভাবে কষ্ট পেতে হতো না। কিন্তু এখন যখন আমার শিক্ষকদেরকে জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় মারা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে— তখন আর কোনো প্রস্তাব শিক্ষক সমাজ মেনে নেবে না।দেলাওয়ার আজিজী আরও বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ ও সরকারের উদ্দেশে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, ২০ শতাংশ চাই, এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ শতাংশ— ৭৪ও হবে না।




তিনি বলেন, আমাদের আন্দোলনের দাবানল এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যত দ্রুত প্রজ্ঞাপন দেবেন, ততই আপনাদের মঙ্গল। আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই, কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।জোটের এই সদস্যসচিব আরও জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন— এখন সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আশা করছেন তারা।তিনি বলেন, আমরা শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু করব। আমাদের প্রতিটি কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। হয়তো সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু আমরা পিছিয়ে যাব না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা