ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে রাজনীতি করার কথা বলে বুঝি না : সালাহউদ্দিন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০২:১০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০২:১০:২৫ অপরাহ্ন
এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে রাজনীতি করার কথা বলে বুঝি না : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। কিভাবে দেশে রাজনীতি করার কথা বলে আমরা বুঝি না।’বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এ সময় আহতদের তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা সহায়তা দেয়া হয়।হাসপাতাল পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা আহতদের চিকিৎসার খোঁজখবরও নেন।

সালাউদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে এসেছি এখানে।’তিনি বলেন, ‘আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পুনর্বাসন করা হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ