ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হামজাকে বিশ্ববিদ্যালয়ে নিতে চান নতুন ক্রীড়া সম্পাদক নার্গিস

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৩:১৩:৩০ অপরাহ্ন
হামজাকে বিশ্ববিদ্যালয়ে নিতে চান নতুন ক্রীড়া সম্পাদক নার্গিস
রাকসুর নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন বিজয়ী হওয়ার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা দেওয়ান চৌধুরীকে রাজশাহীর বিশ্ববিদ্যালয় কোন এক অনুষ্ঠানে আমন্ত্রণ করে আনার চেষ্টা করবেন। এর আগে তিনি কয়েকদিন আগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোবাসা পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন।




নার্গিস রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন নার্গিস। জাতীয় নারী ফুটবল দল ছাড়াও অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ জাতীয় নারী দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়া বসুন্ধরা কিংস নারী দলের হয়ে খেলেছেন।নির্বাচিত হওয়ার পর ফেসবুকে এক পোস্টে নার্গিস লিখেছেন, 'আসসালামু আলাইকুম, রাকসুতে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য গর্বের, সম্মানের।





এখানে শুধু আমি জয়ী হই নাই, জয়ী হয়েছেন আমাকে ভোট দেয়া প্রত্যেকটা ভোটার, জয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা; যারা দলবল নির্বিশেষে যোগ্যতার মূল্যায়ন করেছেন।আরো ধন্যবাদ দিতে চাই আমার কাছের কিছু শুভাকাঙ্ক্ষীদের যাদের সাপোর্ট আমি শুরু থেকে পেয়েছি। আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি। ইনশাল্লাহ আমি আমার কাজ শতভাগ দিয়ে চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা