ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নোবিপ্রবির আবাসিক হলে আগুন, পরীক্ষা স্থগিত

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০২:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০২:৩৪:১২ অপরাহ্ন
নোবিপ্রবির আবাসিক হলে আগুন, পরীক্ষা স্থগিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা আবাসিক হলে গভীর রাতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে হল থেকে বের হতে গিয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব বিভাগের চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করেছে।বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বিবি খাদিজা হলের ৩০৬ নম্বর রুমে শর্ট সার্কিটের কারণে নিচতলার পেছনের সিঁড়ির পাশে অবস্থিত বৈদ্যুতিক মিটার বক্সে আগুন লাগে। অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক মিটার বক্সটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত ছাত্রীরা দ্রুত হল থেকে বেরিয়ে আসেন। এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা সুস্থ হয়ে হলে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,আমাদের হলগুলোতে খাবারের মান যথেষ্ট উন্নত না হওয়ায় আমাদেরকে বাধ্য হয়ে রান্না করতে হয়। রান্না কাজে ইলেকট্রিক চুলা ব্যবহার হওয়ায় এই ঘটনা ঘটতে পারে।এছাড়াও আমাদের হলটি পুরাতন হওয়ায় তারগুলো তুলনামূলক দুর্বল হয়ে গিয়েছে। পাশাপাশি এখন শিক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ায় ব্যবহার বেড়ে গেছে। তাই হলের সকল লাইনগুলো নতুন করে সংস্কার করা উচিৎ।অপর আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, হলের রুমগুলোতে শিক্ষার্থীরা বৈদ্যুতিক ওভেন, হিটার, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার করেন। অননুমোদিত এসব ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহারের কারণে বিভিন্ন সময় নোবিপ্রবির হলগুলোতে বৈদ্যুতিক শর্টসার্কিট হচ্ছে।

 শিক্ষার্থীরা বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিচতলার পেছনের সিঁড়িযুক্ত বৈদ্যুতিক মিটার বক্স আগুনে জ্বলছে। পরে ছাত্ররা এসে আগুন নিভিয়েছে। ৩০৭ ও ৩০৬ নং রুমে গিয়ে ব্যাপক ধোঁয়া দেখা যায়। ভোর ৪টার পর ফায়ার সার্ভিস যখন এসেছে আগুন তখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুনের ঘটনায় হল ছেড়ে বের হওয়ার সময় দুজন পায়ে আঘাত পেয়েছেন।

বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মামুন অর রশিদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা শেষে হলে রাখা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ বিভাগ সংযোগ সচল রাখতে কাজ করছে। আশা করি দ্রুতই আমরা সংযোগ সচল করতে পারব।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও হল প্রশাসন সঙ্গে বসে হলে একটি মিটিং সম্পন্ন করেছি। সকলের মতামত নেয়া হয়েছে যে বিষয়গুলো সংস্কার করার প্রয়োজন রয়েছে সেগুলোর বিষয়ে আমরা  দ্রুত ব্যবস্থা নেব।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। যেহেতু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে তাই সব বিভাগের চলমান টার্ম ফাইনাল পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে। বিদ্যুৎ সংযোগ সচল রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা