ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে
বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, ঐতিহাসিক জুলাই চার্টার (সনদ) স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছু সময় বিলম্ব হতে পারে।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ২টা ৫৭ মিনিটে প্রেস উইংয়ের পক্ষ থেকে তিনি এসব তথ্য জানান।সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক সূত্রের বরাত দিয়ে শফিকুল আলম জানান, পুরো আয়োজন সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। এরই মধ্যে অতিথিদের কেউ কেউ ভেন্যুতে উপস্থিত হয়েছেন।সবকিছু ঠিক থাকলে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।




এদিকে জুলাই সনদ স্বাক্ষরের আগে ৩ দফা বাস্তবায়ন দাবিতে আন্দোলন করছে জুলাই যোদ্ধারা। আজ দুপুরে অনুষ্ঠানের স্থলে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তাদের ছত্রভঙ্গ করে দিতে মারমুখী হয় পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জুলাই যোদ্ধাদের তিনটি দাবি ছিল— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।তাদের সে দাবিগুলো  মেনে নেওয়ার আশ্বাস দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানান, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আসছে।




দুপুর নাগাদ মঞ্চে এসে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে।’ এইসব বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি। 




তিনি আরও বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো।’যদিও আলী রীয়াজের কথায় মন গলেনি জুলাই যোদ্ধাদের। তারা সেখানে অবস্থান ছাড়তে নারাজ ছিলেন। শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সংসদ ভবন এলাকার বাইরে যেতে হয় তাদের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে