ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩২:১৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরামের নেতারা। শনিবার (১৮ অক্টোবর) সকালে স্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সভাপতি আব্দুন নূর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতারা।


 
সভায় পীযূষ কান্তি আচার্য বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি স্পেশাল ট্রেন চালু করতে হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটির স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। ময়মনসিংহ অঞ্চলের অনেক মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেন এবং এখানকার বহু শিক্ষার্থী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাদের কথা বিবেচনা করে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়া অত্যন্ত জরুরি। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এ দাবি মেনে নেবেন।’
 


 
সনাক সভাপতি আব্দুন নূর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। যখন ব্রাহ্মণবাড়িয়ার জনগণ ক্ষুব্ধ হয়ে রাজপথে নামবে, তখনই তারা সাড়া দেবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি জনগণকে আন্দোলনে নামতে বাধ্য করবেন না বরং যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণ করুন।’
 


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া বাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলরুটে একটি স্পেশাল ট্রেন চালু করা। সেই সঙ্গে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি দেয়া প্রয়োজন। বহুবার মানববন্ধন ও সমাবেশ করেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই, রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই যৌক্তিক দাবিটি মেনে নিক।’



 
জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহারঞ্জন সরকার বলেন, ‘একদিকে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট, অন্যদিকে রেলস্টেশনে বাড়ছে যাত্রীচাপ। এই পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু ও ট্রেনের যাত্রাবিরতি দেয়া জরুরি। তা না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে এবং আন্দোলনে নামতে বাধ্য হবে ব্রাহ্মণবাড়িয়াবাসী।’



 
মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের নেতারা ছাড়াও শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা