ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

চালের দাম কবে কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০২:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০২:৩৭:৫০ অপরাহ্ন
চালের দাম কবে কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা
আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদফতরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম।এবার আমনের দাম প্রতি কেজিতে ৩ টাকা বাড়ানো হয়েছে বলেও জানান আলী ইমাম মজুমদার। তিনি বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।তিনি বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।
 
ধান-চাল লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপদেষ্টা বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া ৪৬ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামাী ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল আর আতপ চাল ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু