ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০২:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০২:৪৫:১৩ অপরাহ্ন
ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল
বিদেশে যেতে একটি বেসরকারি সংস্থার কাছে ঋণ চেয়েছিলেন সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক। কিন্তু এলাকাবাসীর অসহযোগিতায় ঋণ পাচ্ছেন না। তাই ঋণ না পাওয়ার ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এ যুবক।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।ভিডিওতে রাব্বি বলেন, ‘গত তিন–চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ি। এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেয়।




রাব্বির ভাষায়, ‘আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দু’বার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।





রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে (৫০০ টাকায়) কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।পরে নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, ‘প্রথমেই ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।’






তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে