ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৩:৪৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৩:৪৪:৫৩ অপরাহ্ন
রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ আসনের সংসদ প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল হবে।


 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী।’


শনিবার রাতে বাংলাদেশ জামায়াত ইসলামী ডেমরা দক্ষিণ থানার গ্রীন সিটি ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।





মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতৃবৃন্দ ফাঁসি মঞ্চে গিয়েছে তবুও আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, আপস করেনি। জামায়াতে ইসলামীর সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিয়েছে। দলের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন- এমনকি ওয়ার্ড পর্যায়ের অফিসগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। তবুও জামায়াতে ইসলামীকে এক দিনের জন্যও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, করা যায়নি। জামায়াতে ইসলামী মানুষের মাঝেই ছিল, মানুষের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।





এসময় তিনি আরো বলেন, ‘অতীতে একজন মানুষ তার সারাজীবনের কষ্টার্জিত টাকায় বাড়ি নির্মাণ করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়েছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, কেবল চাঁদাবাজের হাত বদল হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এক পয়সাও কেউ চাঁদা দিতে হবে না। দুর্নীতিবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠিকানা হবে কারাগার।’




তিনি উপস্থিত বাড়িওয়ালাদের উদ্দেশে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৫ সংসদীয় এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদক মুক্ত করে নতুন বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন। তাই তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানা আমির মির্জা হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানা নায়েবে আমির মাওলানা আবু তালেব মিয়া, ডেমরা দক্ষিণ থানার কর্মপরিষদ সদস্য ও গ্রীন সিটি ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন।




এছাড়াও ডেমরা দক্ষিণ থানা ও গ্রীন সিটি ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীলবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী, বাড়িওয়ালা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?