ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের নির্বাচন: জেন-জি ঝড়ে উড়ে গেল পুরোনো নেতৃত্ব রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ যুদ্ধ বন্ধের কৌশলে ইসরাইল-যুক্তরাষ্ট্র খোঁজা হচ্ছে পিছু হটার পথ ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল সুর নরম হলো ইসরায়েলি মন্ত্রীর, বললেন ‘অন্তহীন যুদ্ধ’ চাই না ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা আজও দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারাবদ্ধ সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না: নাহিদ ইসলাম বাবা হলেন রণদীপ হুডা ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র

বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০১:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০১:৫৬:১২ অপরাহ্ন
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক
বিশ্ববাজারে প্রতিদিন ওঠানামা করছে স্বর্ণের দাম। তবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকাও ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনা হতে পারে অন্যতম একটি উপায়। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ-গহনা আনতে দিতে হবে না শুল্ক-কর, তা জানতে হবে।সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গহনা আনতে পারবেন। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণের বার দেশে আনার সুযোগ আছে।অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে স্বর্ণের অলংকার ও স্বর্ণের বার এবং মোবাইলফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে। বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিধিমালা জারি করেছে।




নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) অনুযায়ী, বিদেশ থেকে ফেরা কোনো যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম পর্যন্ত সোনার অলংকার শুল্কমুক্তভাবে আনতে পারবেন। অর্থাৎ প্রায় ৮ ভরি ১০ আনার সোনার গহনা আনলেও কোনো শুল্ক দিতে হবে না। একইভাবে, রুপার অলংকার আনার সীমা নির্ধারণ করা হয়েছে ২০০ গ্রাম। তবে সোনা বা রুপা—যেটিই হোক না কেন, একই ধরনের গহনা ১২টির বেশি আনা যাবে না।এ ছাড়া নতুন বিধিমালার আওতায় তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।




কীভাবে আনবেন




বাংলাদেশে পৌঁছানোর পর যাত্রীদের একটি ফরম পূরণ করতে হয়, যার নাম ব্যাগেজ ঘোষণা ফরম। এই ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা এবং কোন দেশ থেকে এসেছেন—এ ধরনের তথ্য উল্লেখ করতে হয়। পাশাপাশি শুল্কযোগ্য কোনো পণ্য থাকলে তার বিবরণও দিতে হয়।তবে যদি কারও সঙ্গে ১০০ গ্রাম সোনার অলংকার বা ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকে, তাহলে এই ফরম পূরণের প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সীমার বেশি হলে অতিরিক্ত অংশের জন্য শুল্ক দিতে হবে।ব্যাগেজ রুলস অনুযায়ী যেসব পণ্যের ওপর শুল্ক প্রযোজ্য নয়, সেসব পণ্য নিয়ে যাত্রীরা গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বিমানবন্দর ত্যাগ করতে পারবেন।




এদিকে, দেশের বাজারে আজ স্বর্ণ ভরিতে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে। রোববার (১৯ অক্টোবর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালের নির্বাচন: জেন-জি ঝড়ে উড়ে গেল পুরোনো নেতৃত্ব

নেপালের নির্বাচন: জেন-জি ঝড়ে উড়ে গেল পুরোনো নেতৃত্ব