ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, ৩ আসামির সাজা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৮:২২ অপরাহ্ন
জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, ৩ আসামির সাজা
জুলাই শহীদ জসিম উদ্দিনের মেয়ে ও পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলোচিত কলেজছাত্রী লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি পর্নোগ্রাফি আইনে দুই আসামিকে আরো তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এই মামলাটি ছিল বহুল আলোচিত।




১৬ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত ন্যায়বিচারের স্বার্থে এই রায় ঘোষণা করেছেন। যেহেতু আসামিরা অপ্রাপ্তবয়স্ক, তাই শিশু আইনের বিধান অনুযায়ী দণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় তিন আসামি- সাকিব মুন্সী (১৭), সিফাত মুন্সী (১৭) ও ইমরান মুন্সীকে (১৭) ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব ও সিফাত মুন্সীকে আরো তিন বছর করে কারাদণ্ড দেন আদালত।একটির পর একটি সাজা কার্যকর হবে।




রায় ঘিরে আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। রায় শুনতে আদালত চত্বরে ভিড় করেন স্থানীয়রা।২০২৫ সালের ১৮ মার্চ বিকেলে দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামের শহীদ জসিম উদ্দিনের কন্যা ও দুমকি সরকারি জনতা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী লামিয়া দাদার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার সময় পাংগাশিয়ার আলগী গ্রামের মৃত জলিল মুন্সীর বাড়ির সামনে সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় তিন আসামি পিছু নিয়ে তার মুখ ও হাত চেপে ধরে পাশের বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর বিবস্ত্র অবস্থায় ছবি তোলে এবং বিষয়টি কাউকে জানালে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।পরদিন সকালে লামিয়া নিজেই দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর অধীনে মামলা দায়ের করেন।





তদন্তে তিনজনের সম্পৃক্ততা প্রমাণিত হলে দুমকি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করে।
শহীদের পরিবারের ট্র্যাজেডি২০২৪ সালের ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকার বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগেই তার বাবা ‘জুলাই আন্দোলনে’ নিহত হন জসিম উদ্দিন। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হওয়ার ১০ দিন পর মারা যান।লামিয়ার মা রুমা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন, মেয়েকেও হারালাম। আমি বিচার চাই, যেন আর কোনো মা আমার মতো সন্তানহারা না হয়।’রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এই রায় সমাজে একটি বার্তা দেবে।’



 
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘আমার মক্কেলরা নির্দোষ। আদালতে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করেছিলাম, কিন্তু সর্বোচ্চ শাস্তি হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী