ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৯:৩৯ অপরাহ্ন
ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা
পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‎দেশে পশু খাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


 
মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিছু কিছু বড় কম্পানি ও উৎপাদনকারী রয়েছে, তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বলে পশুখাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। ‎আমরা নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে, পশু খাদ্যের দাম কি করে কমানো যায় এবং পশু খাদ্য যেন নিরাপদ থাকে।উপদেষ্টা বলেন, বাংলাদেশে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় নদী ও সাগর থেকে ভারতীয় জেলেদের মাছ ধরে নিয়ে যাচ্ছে, এটা অন্যায়, আমরা দেশ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।এর আগে এদিন সকালে বিএলআরআইয়ের সম্মেলন কক্ষে (চতুর্থ তলা) এই কর্মশালার আয়োজন করা হয়।





এ সময় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।অনুষ্ঠানে বিএলআরআইয়ের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমসমূহ এবং আয়োজিত কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান। কর্মশালায় বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদের উৎপাদন ও সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হচ্ছে। পাশাপাশি প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বিএলআরআই কাজ করে যাচ্ছে।


যা দেশের কৃষি ও খামারিদের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে।‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন এবং খামার বিশেষজ্ঞ, খামারি, উদ্যোক্তা ও বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা। 



দুই দিনের এই কর্মশালায় ছয়টি সেশনে সর্বমোট ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ‎আগামী ২৩ অক্টোবর বিশেষজ্ঞ সুপারিশ পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলমান বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালাটি শেষ হবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?