ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ, চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ঘোড়ার মাংস বিক্রি বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না সরকারি তথ্যেই হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতরা

পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি? জানুন কারণ ও করণীয়

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:০১:৩৮ অপরাহ্ন
পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি? জানুন কারণ ও করণীয়
দিনভর কাজের চাপ, মানসিক চাপের পর রাতে আট ঘণ্টা ঘুম হলেই শরীর-মন সতেজ হয়ে যাবে, এমনটা অনেকেই মনে করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ঠিকমতো ঘুমানোর পরও অনেক সময় সকালে উঠেই শরীর ভারী লাগে, মন থাকে অবসন্ন। কেন এমন হয়? চলুন, জেনে নিই।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের পরিমাণ নয়, আসল বিষয় হলো ঘুমের গুণমান।অর্থাৎ শুধু অনেকক্ষণ ঘুমালেই চলবে না, ঘুমটা হতে হবে গভীর ও নিরবচ্ছিন্ন। অনেকেই সময়মতো ঘুমালেও ঘুমের মান ভালো না হওয়ায় শরীর পুরোপুরি বিশ্রাম পায় না। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে বেশ কিছু সাধারণ কারণ কাজ করে।ঘুমের ব্যাঘাত : রাতে বারবার ঘুম ভেঙে গেলে ঘুমের গভীর স্তরে পৌঁছানো যায় না, ফলে ঘুম পরিপূর্ণ হয় না।


স্লিপ অ্যাপনিয়া: এটি এমন একটি অবস্থা, যেখানে ঘুমের সময় শ্বাস কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে ঘুম বারবার ভেঙে যায় আর সকালে উঠে ক্লান্তি, মাথা ব্যথা বা ঝিমুনি দেখা দেয়।

বিকেল বা রাতে ক্যাফেইন খাওয়া : চা, কফি বা এনার্জি ড্রিংকে থাকা ক্যাফেইন ঘুমের গুণমান কমিয়ে দেয়। রাতে ঘুম আসতেও দেরি হয়।


অতিরিক্ত স্ক্রিন টাইম : মোবাইল, ট্যাব বা টিভির পর্দা থেকে বের হওয়া নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়, যা ঘুম আসার প্রক্রিয়াকে ব্যাহত করে।

ঘুমের সময়সূচিতে অনিয়ম : প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে ঘুমাতে যাওয়া বা ঘুম থেকে ওঠা শরীরের বডি ক্লককে এলোমেলো করে দেয়।

ভালো ঘুমের জন্য করণীয় কী?

১। নিয়মিত ঘুমের রুটিন মেনে চলুন–প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান, একই সময়ে উঠুন।

২।স্ক্রিন টাইম কমান–ঘুমানোর অন্তত ১ ঘণ্টা আগে মোবাইল, ট্যাব বা টিভি থেকে দূরে থাকুন।
৩। ঘুমানোর পরিবেশ ঠিক করুন–ঘর যেন ঠাণ্ডা, অন্ধকার ও নিরিবিলি হয়।

৪। হালকা রাতের খাবার খান–তেল-মসলা বা ভারী খাবার রাতে ঘুমে ব্যাঘাত ঘটায়।

৫। ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন–সন্ধ্যার পর এসব পানীয় ঘুমে সমস্যা তৈরি করে।

৬। মন শান্ত রাখুন–ঘুমানোর আগে বই পড়া, হালকা ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন।

তবু যদি ঘুমিয়ে ক্লান্তি না কাটে?
সব নিয়ম মেনে চলার পরও যদি আপনি প্রতিদিন সকালে ক্লান্ত অনুভব করেন, ঘুমের মধ্যে নাক ডাকা বা শ্বাস বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ স্লিপ অ্যাপনিয়া বা অন্য ঘুমবিষয়ক জটিলতা আপনার অজান্তেই শরীরে প্রভাব ফেলতে পারে।

সূত্র : আজকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে