ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:০৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:০৩:৪৮ অপরাহ্ন
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি সম্প্রতি আলোচনায় এসেছেন এক নারী উদ্যোক্তার অভিযোগে। অভিযোগে বলা হয়েছে, তিশা নাকি প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রমোশনাল ফটো শুট করেননি। সেজন্য ওই উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মন্তব্য। চলছে বিতর্কও।প্রতারণার অভিযোগ তুলে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়।


নোটিশে বলা হয়, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। উক্ত মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন। যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।


 


 
এতে বলা হয়, আপনি আপনার ভেরিফায়েড ইনস্ট্রাগ্রাম আইডি থেকে উক্ত শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আপনার বসবাসকৃত আবাসস্থলের ঠিকানায় প্রদান করেন।

নোটিশে বলা হয়, আমার মক্কেল আপনার কথার ওপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তারপর থেকে নানা প্রকার ভয়েস ম্যাসেজ এবং ম্যাসেজ দ্বারা শাড়িটি পরিধান করে ‘Aponia’ পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। অতঃপর নোটিশ গ্রহীতাকে পেজ কর্তৃপক্ষ নানাভাবে নানা উপায়ে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য অনুরোধ করেন। আপনি চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে পেজ প্রমোশন না করে, পেজ কর্তৃপক্ষের সঙ্গে বিগত ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি।


আপনি ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত থেকেছেন। পরবর্তীতে আপনি শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হতে অদ্যাবধি বিরত রয়েছেন। এমনকি আমার মক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে আপনার পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।আইনি নোটিশে বলা হয়, অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় Verified Facebook ID থেকে লেখেন যে, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।’ যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র। আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া সত্ত্বেও ২৮৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করেও, আপনি এখনো পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন। যাহা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।



 
এতে আরো বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনোপ্রকার পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সহিত যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারা সমূহে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবে। যার দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম