ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত

সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় আহত শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০২:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০২:৫৩:৪৯ অপরাহ্ন
সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় আহত শিক্ষার্থীরা
উপদেষ্টাদের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে এসেছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে আহত শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং পুনর্বাসনসহ বিভিন্ন দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আহত ১৪ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন।জানা গেছে,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া  এবং এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
 
 আহতদের  চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে আলোচনা হতে পারে এমনটা জানা গেছে।এদিকে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত  আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম এবংমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।উপদেষ্টারা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন আহত আন্দোলকারীদের।

 উল্লেখ্য, সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরতে হাসপাতালের শয্যা ছেড়ে বুধবার দুপুর থেকে সড়কে বিক্ষোভ করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
এর আগে সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তারা। এরপর আহতরা আন্দোলন শুরু করেন।    

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক

ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক