ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:৪৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৪৫:৫৬ অপরাহ্ন
বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবিলায় সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।



দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে।



ক্লাউড সিডিং কী এবং কেন এই উদ্যোগ?

ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে।



প্রায় ৩ কোটি মানুষের মহানগরী দিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। প্রতি শীতেই খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট তীব্র ধোঁয়াশা আকাশ ঢেকে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজি ছোড়ার পর দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার